সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে ভারতের হাবাসপুর এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) ভোরে এলাকার ৬০নং মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ।

জানা যায়, নিহতের নাম আব্দুর রহিম (৫০), সে মহেশপুর উপজেলার বাউলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে অনানুষ্ঠানিক পতাকা বৈঠকে এ খবর জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, রোববার ভোর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে নিহত আব্দুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ গুলি চালায়। এ সময় আবদুর রহিম নিহত হন।

তিনি জানান, অনানুষ্ঠানিক বৈঠকে আমরা নিহতর ছবি দেখে নিশ্চিত হয়েছি এটা বাংলাদেশি আব্দুর রহিমের লাশ।

তবে অন্য একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।

এ বিষয়ে সীমান্তের পলিয়ানপুর বিজিবির বিওপি কমান্ডার হাবিলদার এনামুল জানান, তারা এখনও এ ধরনের খবর পাননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ