সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

চিপসের প্যাকেটে শিশু-খেলনা বিষয়ে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে থাকা খেলনাযুক্ত চিপস প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেইসঙ্গে খেলনাযুক্ত যেসব চিপস বাজারজাত করা হয়েছে তা প্রত্যাহারে কেন নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

সোমবার (৪ নভেম্বর) রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মুহা. মনিরুজ্জমান। রিটে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এম এম ইস্পাহানী লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিন লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিংকে বিবাদী করা হয়েছে।

তিনি জানান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুহা. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

মনিরুজ্জামান জানান, রিট আবেদনে চিপসের প্যাকেটের ভেতরে শিশু-খেলনা না ঢোকাতে শিশুখাদ্য উৎপাদক কোম্পানিদের কেন নির্দেশ দেয়া হবে না- এ মর্মে রুল জারির আর্জি জনানো হয়েছে। পাশাপাশি যারা খেলনাসহ চিপস বাজারজাত করেছে সেসব প্যাকেট প্রত্যাহার করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

তিনি বলেন, শিশুরা অবচেতনে যখন চিপস খায় তখন খেলনাটা তাদের পেটের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এটা খুবই অ্যালার্মিং। প্রতিবেশী দেশে দু’টি বাচ্চা মারা গেছে বলে আমরা প্রতিবেদন পেয়েছি। আমরা আশংকা করছি, আমাদের দেশের কোনো শিশু চিপসের প্যাকেটে যে প্ল্যাস্টিকের খেলনা থাকে সেটা খেয়ে ফেললে হয়তো এরকম পরিস্থিতি হতে পারে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এ কারণে রিট করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ