সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

সিরাজগঞ্জে আ'লীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় একটি সালিশ-দরবারে যোগ দিতে যাচ্ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার এক আওয়ামী লীগ নেতা। কিন্তু তার আগে পথেই তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহতের নাম বকুল হায়দার বকুল (৫২)। তিনি একই গ্রামের হযরত মুন্সীর ছেলে এবং বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, দত্তবাড়ি গ্রামের সাইফুল হাজির বাড়িতে একটি সামাজিক দরবারে অংশ নিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন বকুল। সাইফুল হাজির বাড়ির অদূরে একটি সেতুর কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল আটকে তার মাথার ডানপাশে গুলি করে এবং হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সদর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ