সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

স্কুলে যাওয়ার পথে বিস্ফোরণ, তালেবান পরিবারের চার শিশুসহ নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে স্কুলে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে তালেবান পরিবারের চার শিশুসহ নয় শিশু নিহত হয়েছে। নিহত শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে।

তাখার পুলিশের মুখপাত্র খলিল আসির এ ঘটনায় তালেবানকে দোষারোপ করে বলেন, এলাকাটি তালেবানের নিয়ন্ত্রণে। তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান শুরুর পর তালেবান এলাকাটিতে এ্যান্টি-পার্সোনাল মাইন পুঁতে রাখে। তাদের পুঁতে রাখা মাইনের বিস্ফোরণেই শিশুরা নিহত হয়েছে। এই শিশুদের বয়স ৯ থেকে ১২ বছরের মধ্যে।

তালেবানের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এ বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি। পুলিশের মুখপাত্র দাবি করেছেন, নিহত শিক্ষার্থীদের মধ্যে তালেবান পরিবারের চার শিশুও রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ