সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগরে মহুয়া এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী ট্রেন।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম জানান, ঢাকাগামী যাত্রীবাহী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ত্রিশালের ফাতেমা নগর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে রাত ২টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। পেছনের একটি বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ট্রেন চলাচল স্বভাবিক হয়। তবে দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী ট্রেন।

তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতের ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন, ঢাকাগামী যমুনা এক্সপ্রেসসহ একাধিক কমিউটার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা ছিল। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ