সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

নুসরাতের কবরের পাশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মুক্তির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুসরাত হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাদরাসা শিক্ষক আফসার উদ্দিনের মৃত্যুদণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে সোনাগাজী পৌর শহরের আল-হেলাল একাডেমিক সড়কের নুসরাতের কবরের পাশে এই মাবনববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের ব্যানারে তারা রায়কে ‘ফরমায়েশী’ রায় উল্লেখ করে উচ্চ আদালতে সঠিক ও ন্যায় বিচার কামনা করেন।

আফসার উদ্দিনের স্ত্রী সুরাইয়া হোসেন ইফাত বলেন, নুসরাতের পরিবার ন্যায় বিচার পেলে আমরা কেন ন্যায় বিচার থেকে বঞ্চিত হব। নুসরাত হত্যার বিচার আমরাও চাই কিন্তু আমার স্বামীকে অন্যায়ভাবে কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।

তিনি বলেন, গত ৬ এপ্রিল আমার স্বামী কলেজ রোডে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ানোর সময় নুসরাত অগ্নিদগ্ধ হয়। কলেজ রোড়, জিরো পয়েন্ট, মাদ্রাসা এলাকাসহ পুরো পৌর শহর সোনাগাজী মডেল থানা ও পৌরসভার সিসি ক্যামেরার আওতায় ছিল। ঘটনার পরে গত ১০ এপ্রিল পিবিআই সিসিটিভি ফুটেজ নিয়ে যায়। মামলার বিচার চলাকালীন সময়ে আমাদের আইনজীবী ওই দিনের সিসিটিভি ফুটেজ তলবের জন্য আবেদন করলেও সেটা পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ গায়েব করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে আমার নির্দোষ স্বামীকে ফাঁসিয়েছে।

মানববন্ধনে বাবার মুক্তি চেয়ে প্ল্যাকার্ড হাতে হাজির ছিল আফসার উদ্দিনের শিশু সন্তান আরদিনা আফসার আলিফ (৬) ও আহনাফ বিন আফসার ওয়াসিম (৪)। তারা তাদের বাবাকে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, নুসরাত যখন অগ্নিদগ্ধ হয় তখন আফসার কলেজ রোডে তাদের প্রাইভেট পড়াচ্ছিলেন। খবর শুনে তিনি শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাসায় চলে যান। আফসারকে নির্দোষ দাবি করে তারা তার মুক্তি দাবি করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ