সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

ব্রিটেনে ১২ ডিসেম্বর আগাম সাধারণ নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১২ ডিসেম্বর ব্রিটেনের আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রেক্সিটের অচলাবস্থার মধ্যেই পার্লামেন্টে কয়েক মাস ধরেই নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। অবশেষে মঙ্গলবার পার্লামেন্টের ভোটে নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছেন এমপিরা।

নির্বাচনের পক্ষে ভোট দিয়েছেন ৪৩৮ জন আর বিপক্ষে ভোট দিয়েছেন ২০ জন। ১৯২৩ সালের পর এই প্রথম ডিসেম্বরে সাধারণ নির্বাচনের পক্ষে অনুমোদন দিল হাউস অব কমন্স।

তবে এই বিলটি লর্ড সভায় অনুমোদন হতে হবে এবং চলতি সপ্তাহের শেষের দিকেই এটি আইনে পরিণত হতে পারে। যদি তাই ঘটে তবে নির্বাচনী প্রচারণার জন্য মাত্র পাঁচ সপ্তাহ বাকি থাকবে। প্রধানমন্ত্রী জনসন বলেছেন, ব্রেক্সিট এবং দেশের ভবিষ্যতের বিষয়ে দেশের জনগণকে অবশ্যই মতামত দিতে হবে।

বরিস জনসন আশা প্রকাশ করেছেন যে, বেক্সিট চুক্তি এবং বর্তমান পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে তাকে নতুন দিক নির্দেশনা দেবে এই নির্বাচন। ব্রেক্সিটের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে যুক্তরাজ্য।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ