সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

মুসলিমদের জন্য ১১ বছর বয়সী শাকিরা রহমানের হেল্পলাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী দাতব্য সংস্থা পেনি অ্যাপিলের মিনি সিইও শাকিরা রহমান মুসলিমদের মানসিক স্বাস্থ্যের সংরক্ষণে বিশেষ হেল্পলাইন চালু করেছেন।

১১ বছর বয়সী খুদে এ সিইও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের চাপ, ক্লাসরুমে ঝগড়া ইত্যাদি সমস্যা সম্পর্কে কথা বলার জন্য আমার মা রয়েছেন। কিন্তু স্কুলে আমার অনেক বন্ধুই আছে যারা তাদের পরিবারের সাথে এসব বিষয়ে কথা বলতে পারেনা। তাই আমার মনে হয় এটি আমার বন্ধুদের জন্য এবং যুক্তরাজ্য জুড়ে অন্যান্য ছেলে-মেয়েদের জন্য সহায়ক হবে।”

১১ থেকে ২৪ বছর বয়সী মুসলিম তরুণদের কাউন্সিলিংয়ের জন্য এই এমওয়াই (মুসলিম ইয়োথ) ফ্রি হেল্পলাইন কাজ করছে।

ব্রিটেনজুড়ে গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করে এ হেল্পলাইন থেকে সেবা দেওয়া হয় বলে জানায় এর কর্তৃপক্ষ।

এমওয়াই হেল্পলাইনের নাম্বার হলো ০৮০৮ ৮০২ ৭৭৭৭।

২০০৯ সালে আদেম ইউনিসের প্রতিষ্ঠার পর পেনি অ্যাপিল বিভিন্ন স্থানে দাতব্য কাজ পরিচালনা করে আসছে।

মুসলিম তরুণদের জন্য এ এমওয়াই হেল্পলাইন কাউন্সিলিংয়ের জন্য সংস্থাটির প্রথম উদ্যোগ নয়।

এর আগে কানাডা কেন্দ্রিক নাশিয়া আরবি ভাষায় একই ধরণের কাউন্সিলিং সেবা দান করে আসছে, যা গত কয়েক বছরে ১৮ হাজারের মত ঘটনার কাউন্সিলিং করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ