শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

বিক্ষোভের মুখে পদত্যাগ করছেন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই সপ্তাহব্যাপী চলমান গণবিক্ষোভ ও অচলাবস্থার অবসান ঘটাতে শেষমেশ পদত্যাগের ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানান লেবানিজ প্রধানমন্ত্রী।

খুব শিগগিরই নিজের পদত্যাগপত্র ও সরকারের ব্যাপারে সিদ্ধান্তের দায়িত্ব প্রেসিডেন্ট মাইকেল আউনের হাতে তুলে দেওয়া হবে উল্লেখ করে সাদ হারিরি বলেন, গত ১৩ দিন ধরে লেবাননের মানুষ চলমান অস্থিরতা নিরসনে একটি রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। এ সময়ের মধ্যে জনতার চাওয়া পূরণে কী করা যায় আমি তা খুঁজে বের করার চেষ্টা করেছি।

‘দেশের বর্তমান সংকট কাটাতে বড়সড় একটি ঝাকুনির প্রয়োজন।’ আর এ উদ্দেশ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান হারিরি।

দুই সপ্তাহ আগে অনলাইনে হোয়াটসঅ্যাপ কলে কর আরোপের সরকারি পরিকল্পনার প্রতিবাদে লেবাননে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সরকার ওই পরিকল্পনা থেকে সরে গেলেও রাজনৈতিক দুর্নীতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ আরও বড় আকার নেয়। বিশ্বে সর্বাধিক ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম লেবানন।

এদিকে হারিরির জোট সরকারের অন্যতম প্রধান শরিক হিজবুল্লাহ প্রধানমন্ত্রীর পদত্যাগের এ সিদ্ধান্তের সমালোচনা করছে। তাদের মতে বিদেশি শক্তি গৃহযুদ্ধ লাগানোর চেষ্টায় এ বিক্ষোভে মদত দিচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ