রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮


২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

আজ সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০২০ খ্রিস্টাব্দের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

২০১৯ সালের মতো ২০২০ সালেও সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২২ দিন ছুটি থাকবে। সরকারি ছুটির এই ২২ দিনের মধ্যেই ৮ দিন শুক্র ও শনিবার পড়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের বিষয়টি জানান।

শফিউল আলম বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে ৩ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার)। বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস ও বাংলা নববর্ষে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ