সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

১০ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা: অংশ নিচ্ছেন না মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ২০২০ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হয়েছে আজ।

এ বছররের মতো ২০২০ সালের বিশ্ব ইজমতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আলেম উলামাদের তত্বাবধানে প্রথমপর্ব ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলবির অনুসারীদের ইজতেমা ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে তাবলিগের মুরব্বিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে সভাপতি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, ক্রিড়াপ্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রমুখ।

কাকরাইল মারকাজ মুরব্বি মাওলানা জোবায়ের আহমদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মুফতি রুহুল আমীন, মুফতি নুরুল আমীন, মাওলানা মাহফুজুল হক, প্রকৌশলী মাহফুজুর রহমান, হাজি সেলিম। মাওলানা সাদ অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মুফতি মুহাম্মদ ইজহার. মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা আশরাফ আলী প্রমুখ।

বৈঠকে নানা আলোচনা পর্যালোচনার পর সিদ্ধান্ত হয় ভারতের নিযামুুদ্দীন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলবি ইজতেমায় অংশ গ্রহণ করতে পারবেন না। না আসার ব্যাখ্যায় বৈঠক সূত্রে জানা যায়, আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা এবং বিতর্কিত বক্তব্যের কারণেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ