শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

শিশুরাই শান্তির বিশ্ব গড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের শিশুরাই ভবিষ্যতে আলোকিত ও শান্তির বিশ্ব গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেটের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে আমার সামনে যারা বসে রয়েছে, তারা সবাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের ভবিষ্যৎ কীভাবে আরও সুন্দর করা যায়, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। এই শিশুরাই আমাদের গর্ব ও ভবিষ্যৎ। শিশুদের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যাওয়াই আমাদের স্বপ্ন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন, শুধু আমরাই নয়, পুরো বিশ্ব বিস্মিত হয়ে গেছে। কীভাবে সম্ভব হলো বাংলাদেশকে এত দ্রুততার সঙ্গে এমন উচ্চতার জায়গায় নিয়ে যাওয়া।

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে বাসবে ভালো’। আসাদুজ্জামান খান কামাল বলেন, শিশুরা অবশ্যই আলোকিত ও শান্তির বিশ্ব গড়ে তুলবে। আমরা সেই দৃশ্য দেখতে চাই।

উদ্বোধনী পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রয়েল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল হক তালুকদারসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ