সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

ন্যাম সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৮তম নন-অ্যালাইন মুভমেন্ট (ন্যাম) সম্মেলনে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে। এ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে (বাংলাদেশ দুই ঘণ্টা এগিয়ে) বাকু কংগ্রেস সেন্টারে ন্যামের নতুন চেয়ারম্যান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ উদ্বোধনের মাধ্যমে সম্মেলনের শুরু হয়।

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ন্যামের বিদায়ী চেয়ারম্যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিগত ন্যাম শীর্ষ সম্মেলন থেকে এখন পর্যন্ত যেসব ন্যাম নেতা মারা গেছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১৮তম নন-অ্যালাইন মুভমেন্ট সম্মেলন ঘিরে সকাল ১০টার আগে থেকে বাকু কংগ্রেস সেন্টারে আসতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্র ও সরকার প্রধানদের সেখানে স্বাগত জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে ফটোসেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সদস্যভুক্ত ৫০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও অন্যান্য দেশের প্রতিনিধি, ১৭টি পর্যবেক্ষক দেশ এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সম্মেলনে অংশ নিয়েছেন- ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, জিবুতির প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, ভারতের ভাইস প্রেসিডেন্ট এম. ভেঙ্কাইয়া নাইডু, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুহামেদাউ, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রমুখ।

উদ্বোধনী সেশনের পরে বাকু কংগ্রেস সেন্টারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। রাতে বাকু কংগ্রেস সেন্টারে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে আজারবাইজানের রাজধানী বাকু পৌঁছান প্রধানমন্ত্রী। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ