সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে খুলে দিলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বন্ধ দুয়ার। দীর্ঘ ৯ বছর পর নতুন করে সারা দেশের দুই হাজার ৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি।

বুধবার দুপুর ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা এমপিওভুক্তি চান, তাদের সে নির্দেশনাগুলো মানতে হবে। যাদেরকে এমপিওভুক্ত করলাম, তাদের কাছেও আহ্বান থাকবে- নীতিমালা অনুযায়ী সব নির্দেশনা পূরণ করতে পেরেছেন বলেই এমপিওভুক্ত হয়েছেন। এটা ধরে রাখতে হবে।

কেউ তা ধরে রাখতে ব্যর্থ হলে এমপিও বাতিল হবে বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমপিওভুক্ত হয়ে গেছে, বেতন তো পাবই, তাহলে আর ক্লাস নেয়ার দরকার কী, পড়ানোর দরকার কী- এ চিন্তা করলে চলবে না।

সরকারপ্রধান বলেন, এমপিওভুক্ত যারা, তাদের টাকাটা ওই প্রতিষ্ঠান চলে যেত। তারপরও তাদের থেকে নালিশ আসতো তারা বেতন পান না। তখন আমরা ঠিক করি যার যার বেতন তার তার কাছে পৌঁছে দেব। এটা করে একটা সুবিধা হল, দেখা গেল ৬০ হাজার ভুয়া শিক্ষক ছিল। তাদের নামে আগে টাকা যেত।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিওভুক্তির আনুষ্ঠানিক ঘোষণার কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬৪২টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তারপর দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ ছিল।

শিক্ষা মন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ