সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

শীতের শুরুতেই বিতরণ হবে ৬ লাখ কম্বল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতের শুরুতেই পাঁচ লাখ ৯৮ হাজার দুস্থ মানুষের কাছে কম্বল পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়। সেদিকে খেয়াল রেখে নতুন করে আরো কম্বল কিনতে টেন্ডার প্রক্রিয়া চলমান রাখা হয়েছে। সেই সঙ্গে দুস্থ জনগোষ্ঠীকে শুকনো খাবারও দেওয়া হবে। মানুষ এখন শান্তিতে বসবাস করছে। এ শান্তির ক্রমধারা বজায় রাখতে সরকার বদ্ধ পরিকর।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানসহ অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ