সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

ভোলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবি বেফাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আ্ল্লাহ ও রাসূল সা.-এর অবমাননার প্রতিবাদে ভোলার তৌহিদী জনতার ব্যানারে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)।

বুধবার গণমাধ্যমে পাঠানো বেফাকের চেয়ারম্যান আল্লামা আহমদ শফি, সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী ও বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস যৌথ বিবৃতিতে এ সমবেদনা জানায়।

বিবৃতিতে তারা ভোলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ধর্মপ্রাণ মুসলমানদের উপর গুলিবর্ষণকারীদের শাস্তির ব্যবস্থা, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং ভোলার এস.পি ও বোরহান উদ্দিনের ওসি-কে প্রত্যাহারের জোর দাবি জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ