শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

ভোলার ঘটনার প্রতিবাদে ২৩ অক্টোবর সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় অবমাননাকর ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে করা বিক্ষোভে পুলিশের নির্বিচারে গুলি পৈশাচিকতাকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভোলার ঘটনা পূর্বপরিকল্পিত দাবি করে বিএনপির সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ বলেন, পরবর্তীতে সাম্প্রতিক বিক্ষোভ বলে রূপ দেয়ার চেষ্টা করছে পুলিশ। তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ক্ষমতায় যেতে জনগনের রায় নিতে হয় নাই, তাই জনগনের প্রতি দায়বদ্ধতা নেই।

সংবাদ সম্মেলনে ভোলার ঘটনার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে আগামী ২৩ অক্টোবর ঢাকাসহ সারা দেশে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ