শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত 

জেরুসালেমের কবি নূরীর ইন্তেকালে এরদোগানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূন্যময়ী নগরী জেরুসালেমকে নিয়ে অসংখ্য কবিতা লেখা তুর্কি কবি নূরী বাকডিল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) ৮৫ বছর বয়সে বিখ্যাত এই কবির ইন্তেকাল হয়।

এদিকে তুর্কি কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় এই কবির প্রয়াণে শোক জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান। টুইটারে জানানো এক শোকবার্তায় এরদোগান বলেন,'সাহিত্যাঙ্গনের উজ্জ্বল এক নক্ষত্র ছিলেন জনাব নূরী বাকডিল, আমরা তার জন্য রহমতের দোয়া করি,আল্লাহ যেন জান্নাতকে তার আশ্রয়স্থল বানান।’

পবিত্র নগরী জেরুসালেমের স্বপক্ষে ধারাবাহিক অবস্থান নেয়া এবং জেরুসালেমের স্বাধীনতার জন্য অসংখ্য কবিতা লেখার জন্য নূরী বাকডিলকে 'শা'য়েরুল কুদস' বা জেরুসালেমের কবি উপাধিতে ভূষিত করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ সময় তিনি ইনসাফের সঙ্গে জেরুসালেম ইস্যুতে কথা বলেছেন নির্ভয়ে।

আল কুদস অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ