শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত 

শিশু তুহিন হত্যা: জবানবন্দির পর কারাগারে বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জে শিশু তুহিন মিয়াকে খুনের ঘটনায় তার বাবা আবদুল বাছির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার বিকেলে সুনামগঞ্জের বিচারিক হাকিম মুহা. খালেদ মিয়ার আদালতে জবানবন্দি দেন তিনি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাইর উপজেলার রাজা নগর ইউনিয়নের কেজাউরা গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ৫ বছরের শিশু তুহিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজন আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় পুলিশ তুহিনের বাবাসহ ৫জনকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত গত ১৫ অক্টোবর বাবা আব্দুল বছির ও চাচা মোছাব্বিরসহ তিনজনের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার খাস কামরায় নেয়া হয় তুহিনের পিতা আব্দুল বছিরকে। সেখান থেকে বছিরসহ বাকি তিনজনকে কারাগারে প্রেরণ করেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ