সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে' শীর্ষ সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম ক্যাসেট নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভুতগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আমিনুল ইসলাম পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের মৃত শাহাবুল ইসলামের ছেলে। সে ভয়ঙ্কর অপহরণ ও মুক্তিপণ আদায়কারী হিসেবে এলাকায় পরিচিত ছিল। তাকে সবাই ক্যাসেট হিসেবে চিনত।

পাঁচবিবি থানা পুলিশ জানায়, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক কারবার, ছিনতাইসহ প্রায় এক ডজন মামলার আসামি আমিনুল। সে পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে উপজেলার ভুতগাড়ী এলাকায় ক্যাসেট দলবলসহ অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জড়ো হচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ক্যাসেট বাহিনী গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে গেলেও আমিনুল গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গিয়ে দেখে সে মারা গেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, মাদক-ছিনতাই-অপহরণের অভিযোগে দায়ের হওয়া প্রায় এক ডজন মামলার পলাতক আসামি ছিল ক্যাসেট। রাতে আমাদের কাছে তথ্য আসে— ভুতগাড়ী গ্রামে ক্যাসেট তার দল নিয়ে অপহরণের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে তারা গুলি ছুড়তে শুরু করে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ