শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত 

কর্ণফুলী নদীতে বাল্কহেড ডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি এলাকায় কর্ণফুলী নদীতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত নৌযানটির পাঁচ মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

জানা যায়, বাল্কহেডটি বন্দরে খনন কাজে নিয়োজিত ছিল। ঘটনার পর থেকে কর্ণফুলী চ্যানেল দিয়ে সব ধরনের জাহাজ চলাচল আপাতত বন্ধ আছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল খালাসের জন্য নির্ধারিত ডলফিন জেটির সামনে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। সে কারণে আপাতত জাহাজ চলাচল সীমিত করা হয়েছে। আশা করছি সকালে নতুন জোয়ারের আগেই চ্যানেল নিরাপদ করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ