শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী

'আমরা মাদরাসা শিক্ষাকে কারও করুণার ওপর ছেড়ে দিতে পারি না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, মাদরাসা শিক্ষাকে কারও করুণার ওপর ছেড়ে দিতে পারি না।

কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান মাওলানা ফজলুর রহমান সম্পর্কে বলেছিলেন, ‘মাওলানা তার ডুবে যাওয়া রাজনীতি ক্যারিয়ার বাঁচানোর চেষ্টা করছেন। তার অভিপ্রায় সফল করতে তিনি মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহার করছেন। তিনি মাদরাসা শিক্ষা সংস্কারের বিপক্ষে বলছেন, কারণ মাদরাসায় সংস্কার আসলে তিনি ছাত্রদের আর ব্যবহার করতে পারবেন না। ’

ইমরান খানের এমন বক্তব্যের সমালোচনা করতে গিয়ে রোববার (৬ অক্টোবর) জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত ফ্রিডম মার্চ কনভেনশননে ইত্তেহাদে মজলিসে আমেলার এ নেতা এ কথা বলেন।  খবর জিও টিভি উর্দুর।

অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা কাশ্মীরের পক্ষে লড়াই করছি কিন্তু বক্তব্য শুনে আনন্দিত হওয়া লোকেরা ইউ-টার্নের বিশেষজ্ঞ।

কনভেনশনে ইমরান খানকে উদ্দেশ্য করে মাওলানা ফজলুর রহমান বলেন, যারা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় আনার চেষ্টা করছে তারা আগে ইসলামের মূলধারায় ফিরে আসুক। আমরা মাদরাসা শিক্ষাকে কারও করুণার ওপর ছেড়ে দিতে পারি না।

জমিয়ত প্রধান ২৭ অক্টোবরের আজাদী মার্চ প্রসঙ্গে বলেন,  ২৭ তারিখে সারাদেশের মানুষ ইসলামাবাদের বিরুদ্ধে লংমার্চে অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত, ইমরান খানকে অযোগ্য প্রধানমন্ত্রী ঘোষণা করে পাকিস্তানে সরকার উৎখাত করতে আগামী ২৭ অক্টোবর থেকে ‘আজাদি মার্চ’ শুরু করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান। এ আন্দোলনে জমিয়তকে  পিপিপি ও পিএমএল-এনসহ কয়েকটি বিরোধী দলও সমর্থন দিচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ