সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মাওলানা ফজলুর রহমানকে নিয়ে যা বললেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইমরান খানের অযোগ্য সরকারকে উৎখাত করতে আগামী ২৭ অক্টোবর থেকে 'আজাদি মার্চ' শুরু করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান। গত বৃহস্পতিবার সংগঠনটির প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘোষণা দেন। এ আজাদি মার্চে মাওলানা ফজলুর রহমানকে  পিপিপি ও পিএমএল-এনসহ কয়েকটি বিরোধী দলও সমর্থন দিচ্ছে।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর তার ডুবে যাওয়া রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর চেষ্টা করছেন।

তিনি বলেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নির্দেশে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান প্রধান মাওলানা ফজলুর রহমান সরকারের বিরুদ্ধে ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে পারবে না।

গতকাল ইসলামাবাদে সরকার ও তার দলের মুখপাত্রদের বৈঠকের সভাপতিত্বে প্রধানমন্ত্রী ইমরান এসব কথা বলেছেন। খবর এআরওয়াই নিউজ-এর।

প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, মাওলানা ফজলুরে রহমান মাদরাসার নিষ্পাপ শিশুদের সরকারের বিরুদ্ধে ব্যবহার করছেন। কিন্তু তার বোঝা উচিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সরকারের জয় হয়েছে। তিনি ধর্মকে পুঁজি করে সরকারের কোনো ক্ষতি করতে পারবেন না।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সরকার বিশ্বাস করে ধর্মীয় শিক্ষার্থীরা আমাদের সন্তান, কিন্তু তারা ফজলুর রহমানের মতো লোকের কারণে ভুলপথে পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, পিপিপি ও পিএমএল-এন ইসলামাবাদ অচলাবস্থায় সরাসরি অংশ নিচ্ছে না কারণ এ সরকারবিরোধী কর্মসূচি ব্যর্থ হলে এর দায় তাদের ওপর পড়বে না। পুরো দায় জমিয়তে উলামায়ে ইসলামমের ওপর তা বর্তাবে।

তিনি বলেন, মাওলানা ফজলুর রহমান পিপিপি ও পিএমএল-এন উভয়ের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে সরকারের বিরুদ্ধে তাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা আবদুল হাফিজ শাইখ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বৈঠকে ব্রিফ করেন।

বৈঠকে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের প্রতিবাদ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে এআরওয়াই নিউজ জানিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ