সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ১৮৯ ট্রাক ভারতীয় পেঁয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রপ্তানি বন্ধের ঘোষণার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে মহদিপুর স্থলবন্দরে আটকে পড়া পেঁয়াজ আসতে শুরু করেছে।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১২ টার পর থেকে ভারতীয় পেঁয়াজভর্তি ট্রাক আসা শুরু হয়। এদিন সন্ধ্যা পর্যন্ত মোট ১৮৯ গাড়ি পেঁয়াজ বাংলাদেশে ঢোকে।

বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারতীয় ১৮৯টি ট্রাক পেঁয়াজ নিয়ে প্রবেশ করেছে স্থলবন্দরে। সারা দিনে ২০০ পেঁয়াজের ট্রাক পাঠানোর কথা ছিল ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টদের। ভারতের মহদিপুরে দুর্গাপূজার সরকারি ছুটি শুরু হলেও বিশেষ ব্যবস্থায় পাঠানো হচ্ছে পেঁয়াজ।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.মেসবাহুল হক জানান, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পরপরই ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায়। এতে ভারতের মহদিপুর স্থলবন্দরে কয়েকশ পেঁয়াজভর্তি ট্রাক আটকা পড়ে। কয়েকদিন অপেক্ষায় থাকার কারণে এসব পেঁয়াজে পচন ধরা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার থেকে সেসব পেঁয়াজ আসা শুরু হয়েছে।

তিনি আরও জানান, সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত পেঁয়াজের এলসি করা সব ট্রাক চলতি মাসের ২৮ তারিখের মধ্যে বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে ভারতীয় রপ্তানিকারকরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ