সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দেশের শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে দুবাই পুলিশ তাকে আটক করে।

পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা জানান, ইন্টারপোলের মাধ্যমে দুবাই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে।

অনেকদিন ধরেই তাকে আটকের চেষ্টা চলছিল। বিশেষ করে ক্যাসিনোতে অভিযানের পর আবারো আলোচনায় আসে জিসানের নাম।

আটকরা জানান, ক্যাসিনোর সিংহভাগ টাকা চলে যেতো দুবাইয়ে জিসানের ব্যাংক একাউন্টে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জিসানকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই বাংলাদেশ থেকে পুলিশের একটি দল দুবাই যাবে।

জানা গেছে, জিসান একটি ভারতীয় পাসপোর্ট বহন করছে। সেখানে তার নাম বলা হয়েছে আলী আকবর চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত দেশের গত এক দশকের শীর্ষ ২৩ সন্ত্রাসীর একজন হলো জিসান। তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ