সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

শীতলক্ষ্যা নদীতে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতলক্ষ্যা নদীতে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ’র (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতুর পূর্ব পাড়ে শিমুলিয়া এলাকায় অভিযান শুরু হয়।

অভিযানের শুরুতে নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ মুরগির খামারের সামনের অংশ ভেঙে দেয়া হয় এবং নদী ভরাটের কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার পাইপ লাইন গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চারটি ইটভাটার নদীর সীমানার ভেতরে গড়ে ওঠা অংশ ভেকু দিয়ে কেটে নদীর সঙ্গে মিশিয়ে দেয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে নদীর পাড় দখল করে রাখা বালু এবং কয়লা ২ লাখ ৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, উচ্চ আদালতের নির্দেশনা মেনে শীতলক্ষ্যা নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। নদীর তীরে যেসব স্থাপনা রয়েছে সব স্থাপনা একে একে গুঁড়িয়ে দিয়ে নদীর জীবন্ত সত্তাকে ফিরিয়ে দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ