সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বরিশাল অচল করার হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কে তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) থেকে নগরীর প্রধান সড়ক সদর রোড, ফজলুল হক এভিনিউ, লঞ্চ ঘাট ও চকবাজার এলাকায় ইজিবাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রশাসনের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলন করা হয়। এতে শিগগিরিই কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে বরিশাল অচল করার হুঁশিয়ারি দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এর আগে ব্যাটরিচালিত রিকশাও বন্ধ করে দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এজন্য সিটি করপোরেশন ও পুলিশ প্রশানকে দায়ী করে আন্দোলনমুখী হচ্ছেন এ পেশার সঙ্গে জড়িত ১০ হাজারের বেশি শ্রমিক।

প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

কয়েক হাজার অটোরিকশা শ্রমিকের উপস্থিতিতে তিনি বলেন, হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে বরিশাল নগরীতে অটোরিকশা বন্ধ করা হচ্ছে। রায়ে উল্লেখ আছে, যান্ত্রিক যানবাহন বন্ধ করার। তার মধ্যে পড়ে মহাসড়কে চলাচলকারী স্থানীয়ভাবে তৈরি নছিমন-করিমন-ভটভটি ইত্যাদি।

মুফতি ফয়জুল করীম বলেন, একটি প্রভাবশালী চক্র নতুন আরেকটি যানবাহন সড়কে নামিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ইজিবাইক উচ্ছেদের ষড়যন্ত্র করছে। তারা শ্রমিকদের পেটে লাথি দিতে চায়। এরা বেকার হলে নগরীতে চুরি, ডাকাতি বেড়ে যাবে। তাছাড়া এই যান বন্ধ করায় ইতোমধ্যে জনদুর্ভোগ বেড়েছে। প্রশাসন এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে বরিশাল অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান মুফতি ফয়জুল করীম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ