সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান পদে মুফতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মু. আবদুল্লাহ শরীফ।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের জেনারেল সেক্রেটারিয়েটে কাকরাইলেরর ওরিয়েন্টাল ট্রেড সেন্টারের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা ২০১৯-২৩ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

এতে বোর্ডের ২১টি সদস্য ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরীয়াহ সুপারভাইজরি কমিটি-শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য সচিব-সচিবরা ভোট দেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মুহা. আনোয়ারুল আজিম আরিফ।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান রূমি এ হোসেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহা. মাহবুব-উল-আলম। বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের মহা ব্যবস্থাপক মুহা. আব্দুল আউয়াল সরকার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ