সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম

বঙ্গবন্ধুর খুনিকে ফেরত নিতে ট্রাম্পের কাছে নথি দিলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ‘রাশেদ চৌধুরী’কে বাংলাদেশে ফেরত নিতে ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজ হাতে নথিপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযান বিষয়ে শেখ হাসিনা বলেন, ওয়ান-ইলেভেনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং জনগণ উন্নয়নের সুফল পায়, সে কারণেই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। কোন অপরাধীই ছাড় পাবে না। ঋণ খেলাপী কমিয়ে আর্থিকখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপও নেয়া হয়েছে। জুয়া ও ক্যাসিনো সংস্কৃতরি বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের আবারও কঠোর হুশয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধান বিষয়ে বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হয়েও তাদের সরকারের উপর আস্থা রাখতে না পারা দেশটির জন্য লজ্জাজনক। মিয়ানমারকেই এই সংকটের সমাধান করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানে অনেকেই অখুশি, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনো অপরাধীই ছাড় পাবে না। এমনকি দলীয় লোক হলেও ছাড় পাবে না। দেশে আর যেন ওয়ান ইলেভেন না হয়, সেকারণেই দুর্নীতি বিরোধী অভিযান চালানো হচ্ছে। আমরা সামাজিক বৈষম্য দূর করার জন্য কাজ করছি। এছাড়া উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিত করাটাও এই দুর্নীতি বিরোধী অভিযানের লক্ষ্য বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইসানুল করিম ও বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার নূর-ই এলাহী মিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ