সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম

দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুপ্রভাব রোধেই এ দুর্নীতিবিরোধী অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঠেকানো এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুপ্রভাব রোধেই দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে স্থানীয় সময় রোববার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চিঠি দেয়া হয়েছে।

নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নানা ইস্যুতে কথা বলেন তিনি।

অধিবেশনে জলবায়ু পরিবর্তন, মানসম্মত শিক্ষা, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান শেখ হাসিনা। এরপর সরাসরি প্রশ্নোত্তর পর্বে উঠে আসে নানা প্রসঙ্গ।

দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অবৈধভাবে কেউ কেউ টাকার পাহাড় গড়ে তুলেছে। এতে বৈষম্য দেখা দিচ্ছে সমাজে। তা দূর করা এবং উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিতেই চলমান দুর্নীতিবিরোধী অভিযান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, খেলার সরঞ্জামের নামে ক্যাসিনো সামগ্রী দেশে এসেছে, অথচ কেউ বিষয়টি জানতো না সেটা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি জানান অভিযানে অনেকেই অখুশি তবে জড়িতদের কেউ ছাড় পাবে না।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়ে বলেন, বঙ্গবন্ধুর খুনীকে ফেরাতে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেয়া হয়েছে। আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়েও।

শেখ হাসিনা বলেন, ঋণখেলাপী প্রবণতা কমাতে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার নির্দেশনা দেয়া হয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে দায় এড়ানোর চেষ্টা লজ্জাজনক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ