সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চাপের মুখে বোরকা নিষিদ্ধকারী সেই হাসপাতাল পরিচালকের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে, তার প্রতিষ্ঠানে বোরকা কিংবা হিজাবকে নিষিদ্ধ করে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। পরের দিন আরেক অফিস আদেশে তিনি বোরকা ও হিজাব নিষিদ্ধের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেন।

জানা গেছে, পরিচালকের অনিচ্ছা সত্ত্বেও তাকে দিয়ে বোরকা ও হিজাব নিষিদ্ধের আদেশ জারি করা হয়েছিল। এ নিয়ে মেডিকেল কলেজের পরিচালক, মালিকপক্ষের সঙ্গে কথা বলতে গেলে, মালিকপক্ষ হাসপাতালের পরিচালকের সঙ্গে অসদাচরণ করে। কর্তৃপক্ষের অন্যায় আচরণে আহত হয়ে পরিচালক ডা. রফিকুল ইসলাম পদত্যাগ করেন।

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ‘ড্রেসকোড সংক্রান্ত বিজ্ঞপ্তি’ নামে একটি নোটিশ জারি করে। এতে ছেলেদের ক্ষেত্রে হাফহাতা শার্ট, গেঞ্জি,পাঞ্জাবি,জিন্স প্যান্ট, সেন্ডেল ও ময়লাযুক্ত/তিলা পরা পোশাক এবং মেয়েদের ক্ষেত্রে বোরকা, হিজাব, শাড়ির ওড়না, প্লাজু, স্কাট পরিধান করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়।

বিতর্কিত এ ড্রেসকোড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। বিশেষত মেয়েদের বোরকা ও হিজাব নিষিদ্ধের ব্যাপারটি মেনে নিতে পারেননি খোদ হাসপাতালের পরিচালকই।

হাসপাতাল কর্তপক্ষের কাছে করা এক আবেদনে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি চান পরিচালক ডা. রফিকুল ইসলাম।

রোববার অব্যাহতি পত্রে তিনি লিখেন- ‘গত ২৪/০৯/১৯ইং তারিখে চেয়ারম্যান মহোদয় স্বাক্ষরিত প্রধান কার্যালয় ঢাকা থেকে অত্র হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ড্রেসকোড সংক্রান্ত সিদ্ধান্তটি আমার অজান্তে বাস্তবায়নের জন্য আদিষ্ট হলে আমি বিজ্ঞপ্তিটি প্রকাশ করি।’

‘ওই বিজ্ঞপ্তিটি জারি হলে তা সামাজিকমাধ্যমে প্রকাশ হওয়ায় আমি ব্যক্তিগত, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হই। বিষয়টি ধর্মীয় অনুভূতিতেও নাড়া দেয়, যা আমি একজন মুসলিম হিসেবে মেনে নিতে পারছি না।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ