সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রাজশাহীতে বিএনপির সমাবেশ: হঠাৎ বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে নগর মাদরাসা মাঠের পূর্ব পাশে আজ রোববার দুপুরে বিএনপির সমাবেশ।

সেই উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। তবে হঠাৎ করে রাজশাহী মহানগর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকদের দাবি, বৃষ্টির কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। তবে ঢাকা রুটে বাস চলাচল করছে।

এদিকে সকাল থেকে মালিক-শ্রমিক পরিবহন ইউনিয়নের পক্ষ থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

তবে মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল দাবি করেছেন, দুপুরে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

এ বিষয়ে পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি কামাল হোসেন রবি বলেন, ‘বৃষ্টির কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ করা হলেও ঢাকা রুটে চলাচল করছে। ’

এ ছাড়া বৃষ্টির কারণে কখনোই রাজশাহীতে বাস চলাচল বন্ধ করা হয়নি বলে দাবি করেছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের একাধিক নেতাকর্মী।

এদিকে সমাবেশ উপলক্ষে গতকাল রাজশাহী নগরীতে মাইকিং করা হয়েছে। এ ছাড়া প্রচারপত্র বিলি করাসহ ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় কর্মী সমাবেশ করা হয় দলের পক্ষ থেকে।

গতকাল ২২ শর্তে নগর মাদ্রাসা মাঠের পূর্ব পাশে সড়কে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় মহানগর পুলিশ। তবে বৃষ্টি এবং বাস চলাচল বন্ধ থাকায় বিএনপির সমাবেশে কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে মনে করছেন দলটি নেতাকর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ