সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কে কোথায় কত টাকা মেরেছে তা খুঁজে বের করবো: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি ও মাদক ব্যবসা করে কেউ অবৈধ সম্পদের মালিক হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।

গতকাল শনিবার নিউইর্য়কে ম্যারিয়ট মারকুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশের উন্নয়ন আরও এগিয়ে নিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজের ৭৩তম জন্মদিনে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত ও জন্মদিনের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীরা।

এক ঘন্টারও বেশি সময় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন, অগ্রযাত্রার কথা তুলে ধরেন। বলেন, এ উন্নয়ন আরও এগিয়ে যেতো যদি সবাই আন্তরিক হতো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে পরিমাণ উন্নয়ন প্রকল্প আমরা নিয়েছি তার সব টাকার যদি সঠিক ব্যবহার হতো তাহলে বাংলাদেশের উন্নয়ন আরো অনেক দূর এগিয়ে যেতো। এখন আমাকে খুঁজে বের করতে হবে কারা কোথায় এ টাকাগুলো ক্ষতিগ্রস্ত করেছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, অনিয়ম বা দুর্নীতি করে যদি কেউ ধরা পরে, আর সে যদি আমার দলেরও কেউ হয়, তাকেও বিন্দু পরিমাণ ছাড় দেবো না। ব্যক্তি কিংবা দলীয় পরিচয় যাই হোক না কেনো দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা, বঙ্গবন্ধুর দেশ পরিচালনা এবং তার বর্তমান রাজনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সংবর্ধনায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মঞ্চে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ