সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

অনির্দিষ্ট কালের জন্য কাতারে বাংলাদেশি ইমাম নিয়োগ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পষ্ট কোনো কারণ উল্লেখ না করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কাতার ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ পরীক্ষা।

কাতার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে প্রাথমিক বাছাই কমিটির সদস্য মাওলানা ফখরুল হুদার কাছে প্রেরিত বার্তায় বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য তার বাংলাদেশ সফর মুলতবি রাখতে। তবে সফর বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ বলা হয়নি।

এর আগে ঘোষণা করা হয়েছিল, চলতি বছর বাংলাদেশ থেকে কাতারে প্রায় দু’শ ইমাম নিয়োগ দেওয়া হবে। তার জন্য প্রাথমিক বাছাই পরীক্ষা কার্যক্রমের সময় ঘোষণা করা হয়েছিল অক্টোবরের প্রথমদিকে।

কিন্তু সেই প্রক্রিয়া থেমে গেলো পরীক্ষা মুলতবি করার কারণে। পরীক্ষা মুলতবির খবরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকা আলেম-হাফেজদের মাঝে এক ধরনের হতাশা নেতে এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ