রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

সুনামগঞ্জে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে।

আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

সকালে যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- দিরাই উপজেলার পেরুয়া গ্রামের নসিবুল্লাহর স্ত্রী কারিমা বিবি (৭০), গতকাল উদ্ধার মৃত সোহানের মা আজিরুননেসা (২৫), মাছিমপুর গ্রামের বাসদ মিয়ার শিশুকন্যা শান্তা (৩), একই গ্রামের গ্রামের আয়াজ আলীর স্ত্রী রহিতুন্নেসা (৩৫) এবং নোয়ারচর গ্রামের আফজাল আলীর ছেলে আসাদ (৫)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রাম থেকে ফিরোজ মিয়া পরিবারের লোকজন নিয়ে রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামে যান। বিকেলে সেখান থেকে সেখানকার আত্মীয়-স্বজনদের নিয়ে বাড়ি ফিরছিলেন। ২৬ জন যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকা কালিয়াকুটা হাওরের আইনুল বিলের পাশে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে ১৬ জনকে জীবিত ও চার শিশুর লাশ উদ্ধার করে। এরা হলো মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম (২) ও বদরুল মিয়ার ছেলে আবির (৩), পেরুয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সিফাতুল (২) এবং নোয়ারচর গ্রামের আফজাল মিয়ার ছেলে সোহান (৩)।

এখনো নিখোঁজ রয়েছেন মাছিমপুর গ্রামের আরজ আলীর মেয়ে তাসমিনা বেগম (১১)।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, সকালে আরো পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, থানা পুলিশ এলাাকাবাসীর সমন্বয়ে বাকি একজনকে উদ্ধারে কাজ চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ