রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

যশোরে মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানি, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের মণিরামপুরের শামসেরবাগ দাখিল মাদরাসায় শিক্ষক আব্দুল অজিজের বিরুদ্ধে ছাত্রীদেরকে যৌন হয়রানির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী এ তদন্ত কমিটি গঠন করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারকে আহ্বায়ক করে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মৌসুমী সুলতানা এবং উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মহসিন আলীকে সদস্য করা হয়েছে। আজ সোমবার থেকে এ টিম সরেজমিন তদন্ত করবেন।

জানা যায়, উপজেলার শামসেরবাগ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল আজিজ শ্রেণিকক্ষে এবং শ্রেণিকক্ষের বাইরে ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দেয়াসহ নানাভাবে যৌন হয়রানি করেন। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে বিক্ষুব্ধ অভিভাবকরা মাদরাসায় হামলা চালিয়ে তালা মেরে দেওয়ার চেষ্টা করে। এ সময় অন্যান্য শিক্ষক এবং এলাকাবাসী এসে তাদের শান্ত করেন। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবারই মাদরাসা সুপার শওকত আলী সহকারী শিক্ষক আব্দুল আজিজকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, টিমের সদস্যরা তদন্ত প্রতিবেদন দাখিলের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ