রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

ভারতে গো-মাংস বিক্রির সন্দেহে আবারও পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঝাড়খন্ডে গো-মাংস বিক্রির সন্দেহে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার গ্রামবাসীরা তাকে গো-মাংস বিক্রির সন্দেহে ব্যাপক মারধর করে।

ঝাড়খন্ডের রাজধানী রাচি থেকে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত খুন্তি জেলায় ওই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির সঙ্গে আরও দু'জনও মারধরের শিকার হয়েছেন। তারা গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা এভি হোমকার সাংবাদিকদের জানিয়েছেন যে, রোববার সকাল ১০টার দিকে কারা পুলিশ স্টেশনে বেশ কয়েকজন গ্রামবাসী জানান যে, কয়েকজন লোক নিষিদ্ধ মাংস বিক্রি করেছে। স্থানীয় লোকজন ওই ব্যক্তিদের আটক করে মারধর শুরু করে।

প্রচণ্ড মারধরের কারণে গুরুতর জখম হন তিন ব্যক্তি। তাদের রাচির রাজেন্দ্র ইন্সটিটিউট মেডিকেল সাইন্স হাসপাতালে নেয়া হয়। সেখানেই কেলেম বর্লা নামের একজন আহত অবস্থায় মারা যান।

এই ঘটনায় সন্তেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

এর আগেও ভারতের বেশ কিছু স্থানে গো-মাংস বহন বা খাওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে প্রাণ হারাতে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহ থেকেই তাদের মারধর করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ