রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

'জ্ঞান অর্জন চরিত্র গঠনের দিকে যান নেতৃত্ব আপনার হাতে আসবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মুনতাসির আলী বলেছেন, জ্ঞান অর্জন চরিত্র গঠনের দিকে যান নেতৃত্ব আপনার হাতে আসবে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকার গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে আপনারা দেখছেন। আজ যদি ছাত্ররা ইসলামী ও নৈতিকতার ছায়া তলে আসতো তাহলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুনখারাবি আর নৈতিকতার স্খলন হতো না।

সংগঠনের সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মনসুরুল আলম জানান, দেশের বিভিন্ন জেলা মহানগর দায়িত্বশীল ও কর্মীদের বিপুল উপস্থিতি অনুষ্ঠান খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব খেলাফত মজলিস, মুফতি মুহাম্মদ হোযাইফা, বাইছাম সাবেক সভাপতি। এছাড়াও আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ১৯৯০ সালের ৫ই জানুয়ারি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আত্মপ্রকাশ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ