রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

থানায় ডিসিদের ২ ঘন্টা থাকার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থানার হয়রানি এড়াতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সপ্তাহে ২-৩ ঘণ্টা থানায় থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকার উপ-কমিশনারদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার ডিএমপির নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এক চিঠিতে ঢাকার অপরাধ বিভাগের ডিসিদের এ নির্দেশ দেন।

থানায় সেবার মান বৃদ্ধি ও সেবা প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য এ নিদের্শনা দেয়া হয়েছে বলে জানা যায়।

চিঠিতে যে নিদের্শনা রয়েছে, প্রায়ই অভিযোগ পাওয়া যায়, নিরীহ অসহায় জনসাধারণের একটা বিরাট অংশ থানায় তার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমলযোগ্য অপরাধ সংক্রান্ত অভিযোগ আমলে না নেয়া, অনাকাঙ্ক্ষিত কালক্ষেপণ করা হয়। ভুক্তভোগীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণসহ অনেক সময় অযথা হয়রানিমূলক আচরণের মাধ্যমে তাদেরকে প্রাপ্য আইনগত অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও পাওয়া যায়।

তাই থানায় সেবার মান বৃদ্ধি ও সেবা প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হন সে ব্যাপারে ওসিরা কার্যকর ব্যবস্থা নেবেন। পাশপাশি জোনাল এসি ও এডিসিরা সার্বক্ষণিক থানার কার্যক্রম মনিটরিং করবেন।

সেখানে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ডিসিরা থানায় কমপক্ষে ২-৩ ঘণ্টা অবস্থান করে থানার বাস্তব কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে সরাসরি আইন অনুযায়ী সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন।

এদিকে নির্দেশ পাওয়ামাত্র সেভাবে কাজ শুরু করে দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহ হেল কাফী।

তিনি বলেন, ডিএমপি কমিশনারে নির্দেশনা মোতাবেক আজ ৩ ঘণ্টা হাজারীবাগ থানায় অবস্থান করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি আমি। বিষয়টি চলমান থাকবে।

ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম বলেন, ডিএমপি কমিশনার স্যার আমাদের যে ধরনের নির্দেশনা দেবেন আমরা সেটি নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ