রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

এবার এডিস মশার লার্ভা পেলেই জরিমানা: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬টি ওয়ার্ডে দ্বিতীয় দফা ‘বিশেষ পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান’ শুরু হয়েছে।

গতকাল রোববার ১১টায় ডিএনসিসি মেয়র মুহা. আতিকুল ইসলাম মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে এ অভিযান উদ্বোধন করেন।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, মশার লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতার জন্য চিরুনি অভিযানের প্রথম পর্যায় ছিল সেমিফাইনাল। আজ (রোববার) থেকে দ্বিতীয় পর্যায়ের চিরুনি অভিযান শুরু হলো, এবার হবে ফাইনাল। প্রথম পর্যায়ে বাসাবাড়িতে এডিসের লার্ভা পেলেও ছাড় দেয়া হয়েছে, এবার আর কোনো ছাড় নয়, জরিমানা হবে।

মেয়র আরও বলেন, আমরা প্রথম পর্যায়ে অভিযানের সময় প্রায় ৬৫ হাজার বাড়িতে এডিস মশার লার্ভা পেয়েছি। তখন সেসব বাড়িতে স্টিকার লাগানোসহ তাদের সাবধান করা হয়েছে। সেসব বাড়িতে আমরা আবার যাব, তখন যদি লার্ভা বা জমে থাকা পানি অথবা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায় তাহলে জরিমানা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মঞ্জুর হোসেন, স্থানীয় কাউন্সিলর জামাল মোস্তফা, মোবাশ্বর হোসেন, রজব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে ১০ দিনব্যাপী প্রথম দফা চিরুনি অভিযান সম্পন্ন হয়। প্রথম দফা চিরুনি অভিযানে ৩৬টি ওয়ার্ডে ১ লাখ ২২ হাজার ২১৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ২ হাজার ১৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। গতকাল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার দ্বিতীয় পর্যায়ের অভিযান উদ্বোধন শেষে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ