শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী

থানায় হয়রানি ছাড়া সেবা দেয়ার প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অপরাধমূলক কাজের শিকার সাধারণ মানুষ যেন কোন ধরণের হয়রানি ছাড়া থানায় অভিযোগ জানানোর সুযোগ পায় সেটি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

আজ রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, পুলিশের কোন সদস্য যেন সাধারণ মানুষের উপর চাঁদাবাজি করতে না পারে অথবা তাদেরকে হয়রানি করা বা কোন ধরণের ক্ষমতার অপব্যবহার করতে না পারে সে বিষয়ে নজর রাখা হবে।

মাদকের সাথে জড়িত পুলিশের কোন সদস্যকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নতুন ডিএমপি কমিশনার। জনগণকে কাঙ্খিত সেবা পৌছে দিতে প্রয়োজনে সিনিয়র অফিসারদের নিয়ে থানায় বসার ঘোষণাও দেন শফিকুল ইসলাম।

-এটি