শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত রুবেল মাদক ব্যবসায়ী। তিনি মাদকসহ সাত মামলার আসামি।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার বাসিন্দা।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন খবর পেয়ে রাতে ডিবির দুটি দল উপজেলার হবিরবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে অন্যরা চলে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী রুবেলকে পাওয়া যায়।

তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত হয়েছেন ডিবি পুলিশের এএসআইসহ দুই পুলিশ সদস্য। নিহত রুবেলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ সাতটি মামলা রয়েছে বলে জানান ওসি।

-এএ