শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী

চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ আজ সোমবার দেশে ফিরছেন। তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন অবস্থান করছেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরবে।

উল্লেখ্য, ৩১ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিটে আব্দুল হামিদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল (রাহ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

-এএ