রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি কমেছে ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। গতকাল বৃহস্পতিবার ভর্তি ছিলো ২৯৯ জন। আগের দিন বুধবার ভর্তি ছিলো ৩৪৬ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ জন। এর আগের ২৪ ঘন্টায় ভর্তি হয়েছিলো ৮১ জন। বিগত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া ৬৭ জনের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী ১৭ জন এবং শিশু ১২ জন। এই সময়ের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১১৪ জন।

গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত শেরে-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬১ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৭৬২ জন। হাসপাতালে মৃত্যু হয়েছে ৪ জনের।

এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। ঈদের আগে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় কর্তৃপক্ষ ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী একটি পৃথক ইউনিট চালু করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ