শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা

এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এরাবিয়ান প্রোপার্টিজ লিমিটেডের ‘এরাবিয়ান সিগনেচার হাইটস’ প্রকল্পের ল্যান্ড শেয়ার মালিকদের নিয়ে মতবিনিময় সভা ও বন্ধন নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রকল্পের ২৭টি ল্যান্ড শেয়ারের বিপরীতে প্রায় ৩৫ জন আগ্রহ প্রকাশ করেন। দিনব্যাপী আয়োজনে এক দিনেই সবগুলো শেয়ারের বুকিং সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যবর্তী বসন্ত বিলাস রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রকল্পের শেয়ারহোল্ডার, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যসহ শতাধিক অতিথি অংশ নেন।

অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিনিয়োগকারীদের বিভিন্ন মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শেয়ার মালিকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক আস্থা ও বন্ধন নবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল ল্যান্ড শেয়ার বুকিংয়ে বিনিয়োগকারীদের আগ্রহ। প্রকল্পের নির্ধারিত ২৭টি শেয়ারের বিপরীতে প্রায় ৩৫ জন বুকিংয়ের আগ্রহ ও অনুরোধ জানান। পরে আনুষ্ঠানিকভাবে বুকিং কার্যক্রম সম্পন্ন হলে এক দিনেই সবগুলো শেয়ার বুকিং হয়ে যায়।

অনুষ্ঠানে এরাবিয়ান প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ওমর শাহ বলেন, ‘এটি আমাদের প্রতিষ্ঠানের প্রথম প্রকল্প। প্রথম প্রকল্পেই আমরা যে অভাবনীয় সাড়া পেয়েছি, তা আমাদের আরও আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত করছে। মাত্র ২৭টি ল্যান্ড শেয়ারের বিপরীতে প্রায় ৩৫টি বুকিংয়ের অনুরোধ আসা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। রিয়েল এস্টেট খাতে এটি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা, একদিন এরাবিয়ান প্রোপার্টিজ বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে আস্থা, বিশ্বাস ও গ্রাহকসেবার দিক থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হবে, ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি কার্যক্রমের কেন্দ্রে থাকবে গ্রাহকের আস্থা এবং প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার।’

অনুষ্ঠানে কোম্পানির ডিরেক্টর অব ফাইন্যান্স মুফতি কাউসার আহমেদ সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন ডিএমডি দেলোয়ার হোসাইন, ডিরেক্টর অব ফাইন্যান্স রিয়াজুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্য পরিচালকরা।

অনুষ্ঠানে শেয়ার মালিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতবিনিময়ের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতি তাঁদের আস্থার বিষয়টি গুরুত্ব পায়। আয়োজকরা বলেন, এ ধরনের আয়োজন বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রায় অনুপ্রেরণা জোগাবে।

আস্থা, স্বচ্ছতা ও প্রতিশ্রুতিকে মূল ভিত্তি করে দেশের রিয়েল এস্টেট খাতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ