রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিনা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে গতকাল বুধবার একটি মামলায় তাকে গ্রেফতার দেখায় রূপগঞ্জ থানা পুলিশ।

রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল হক জানান, সাইফুল ইসলাম দিলদার উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার আইআরডি নামক একটি এনজিওর গ্রাহকদের প্রায় ৪৩ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ এসেছে। তিনি ওই এনজিও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।

মামলার এজাহার থেকে জানা যায়, দাউদপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি টাকা আমানত সংগ্রহ করে ড. সাইফুল ইসলামের এনজিও প্রতিষ্ঠান আইআরডি। প্রথম প্রথম কয়েক মাস টাকার লভ্যাংশ গ্রাহদের দেয়া হয়। কিন্তু হঠাৎ করে গ্রাহকদের কিছু না বুঝিয়ে দিয়েই এনজিওটি বন্ধ করে দেন এর ব্যবস্থাপনা পরিচালক ড. সাইফুল ইসলাম দিলদার।

প্রায় এক বছর ধরে পাওনা টাকা ফেরতের জন্য বিভিন্ন স্থানে ধরনা দিয়ে কোনো লাভ হয়নি ভুক্তোভোগী গ্রাহকদের। গত মঙ্গলবার বিকেলে সাইফুল ইসলাম দিলদার বাড়ি দাউদপুর পুটিনায় এলে গ্রাহকরা একত্রিত হয়ে তার বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে।

বুধবার সকালে ওই এনজিওর গ্রাহকদের পক্ষে মাহফুজা বেগম ১৫ জন গ্রাহকের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ ড. সাইফুল ইসলাম দিলদারকে নারায়গঞ্জ আদালতে পাঠায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ