রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’

ফেনীতে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর লেমুয়া এলাকায় কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহা. শাহজাহান খান জানান, রাজধানীর মিরপুর থেকে একটি পিকনিকের বাস কক্সবাজার যাচ্ছিল। পথে লেমুয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ