রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল মঙ্গলবার রাতে শিবপুরের চান্দারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- শিবপুরের ধানুয়া গ্রামের হারুন মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২৪) ও একই উপজেলার বৈলাব গ্রামের সিএনজি চালক রিপন মিয়া (৩৫)। নিহত লামিয়া আক্তার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

আহত হয়েছেন লামিয়ার মা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমউল হুসনা, মজিবুর রহমান (২৬) ও রহিম (৩৮)।

শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক আফতাব উদ্দিন দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার চান্দারটেক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের সঙ্গে ইটাখলাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক রিপনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন।

অন্যদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ