রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

ঈদে দাদাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দাদাবাড়িতে ঈদ করতে এসে পানিতে ডুবে সামিয়া (৮) ও ইলমা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমড়াকান্দি গ্রামে বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত সামিয়া ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে ও ইলমা করিম মিয়ার মেয়ে। তারা দুজন ঢাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ জানান, দুপুর দেড়টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে সামিয়া ও ইলমা বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজনের খোঁজাখুঁজির ঘণ্টা দেড়েক পর নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে তাদের মরদেহ দাফন করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মুহা. সালাহ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। পরে জানতে পারি দুজনকে দাফন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ