রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা রহমতুল্লাহ কাউসার নিজামী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস, জামিয়ার কেন্দ্রীয় লাইব্রেরীর পরিচালক ও বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা রহমতুল্লাহ কাউসার নিজামী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

আজ (১৩ আগষ্ট) মঙ্গলবার সকাল ৭ টা ১০ মিনিটের দিকে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।  জামিয়া পটিয়ার তাকমীলের শিক্ষার্থী মাওলানা ইব্রাহীম আওয়ার ইসলামকে মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।  স্ত্রীসহ ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

আজ বাদে আসর জামিয়া প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান 'মাকবারারে আজিজি' এ দাফন করা হবে।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। সম্প্রতি শারিরিক অসুস্থতা বৃদ্ধি পেয়ে তাঁর অবস্থার অবনতি হওয়ায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরিএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ